INVESTMENT

minister

মিনিস্টার নিয়ে এসেছে বিনিয়োগের সুযোগ!

দোকান/শোরুমের পজিশন আপনার, পরিচালনার দায়িত্ব আমাদের।

মিনিস্টার শোরুমের থ্রিডি ছবি: টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সেস বিভাগ
QR কোড স্ক্যান করুন বিস্তারিত জানতে QR কোডটি স্ক্যান করুন

নিজে ব্যবসা পরিচালনা না করেও ব্যবসায়িক অংশীদারিত্বের একটি সুযোগ!

আপনি যদি পরিকল্পিতভাবে ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী হন, তাহলে বিস্তারিত তথ্য জেনে এবং চুক্তির প্রতিটি শর্ত বুঝে সিদ্ধান্ত নিতে পারেন।

আপনার কি দোকান বা শোরুম পরিচালনার অভিজ্ঞতা নেই, কিংবা নিজে ব্যবসা পরিচালনা করার সময় নেই? তাহলে মিনিস্টারের সঙ্গে ব্যবসায়িক বিনিয়োগের সুযোগটি হতে পারে আপনার জন্য একটি সম্ভাবনা।

মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের আওতায় নির্ধারিত চুক্তি ও শর্তাবলি অনুসারে দোকান/শোরুম পরিচালনা এবং ব্যবসায়িক বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে পারেন।

আপনার ভূমিকা – বিনিয়োগকারী ও মালিক

চুক্তি অনুযায়ী নির্ধারিত মূলধন বিনিয়োগ করে ব্যবসায় অংশগ্রহণ করুন। দৈনন্দিন ব্যবসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে না।

আমাদের ভূমিকা – ব্যবসা পরিচালনা

শোরুম স্থাপন, পণ্য সংগ্রহ, বিক্রয় কার্যক্রম, কর্মী ব্যবস্থাপনা, মার্কেটিং, স্থানীয় ব্যবসায়িক কার্যক্রম ও নিয়মিত তদারকির দায়িত্ব থাকবে আমাদের।

লাভ বণ্টনের সুবিধা

ব্যবসার যাবতীয় অনুমোদিত পরিচালন ব্যয় বাদ দিয়ে অর্জিত নিট লাভের–

  • ৮০% বিনিয়োগকারী/মালিক পাবেন।
  • ২০% ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা ফি হিসেবে নির্ধারিত থাকবে।

স্বচ্ছ হিসাব ও নিয়মিত আপডেট

ব্যবসার আয়, ব্যয়, বিক্রয়, পণ্য ও হিসাবসংক্রান্ত তথ্য চুক্তি অনুযায়ী পর্যালোচনার সুযোগ থাকবে। বিনিয়োগকারী ব্যবসার আর্থিক কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে পারবেন।

চুক্তিভিত্তিক বিনিয়োগ

প্রতিটি বিনিয়োগ নির্ধারিত চুক্তি, শর্তাবলি, দায়িত্ব, লাভ বণ্টন এবং ব্যবসায়িক নীতিমালা অনুসারে পরিচালিত হবে।

লভ্যাংশের হিসাব

ভাড়া, কর্মচারীর বেতন, সফটওয়্যার, বিদ্যুৎ বিল ও মেরামতসহ সব ব্যয় বাদ দিয়ে যে নিট লাভ থাকবে, তা এভাবে ভাগ হবে।

২০% অংশ মিনিস্টারের ম্যানেজমেন্ট ফি। লাভ না হলে বা লোকসান হলে মিনিস্টার কোনো ম্যানেজমেন্ট ফি নেবে না, তবু পুরো দায়িত্ব নিয়েই ব্যবসা চালিয়ে যাবে।

ব্যবসায়িক চুক্তির মূল শর্ত

চুক্তিটি ইসলামী শরীয়াহ অনুযায়ী তৈরি, আর দুই পক্ষ একমত হয়েই স্বাক্ষর করবেন। প্রথম পক্ষ মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড, দ্বিতীয় পক্ষ আপনি, মানে দোকান বা শোরুমের মালিক।

বিনিয়োগ

চুক্তিতে ঠিক করা বিনিয়োগের টাকা আপনি মিনিস্টারকে দেবেন। সেই টাকায় আমরা শোরুম বানাব এবং ব্যবসা চালানোর দায়িত্ব নেব।

মালিকানা

শোরুমের মালিক থাকবেন আপনি। আমরা ম্যানেজার হিসেবে ব্যবসাটা চালাব।

লভ্যাংশ পাওয়ার সময়

প্রতি মাসের লাভ পরের মাসের ১৫ দিনের মধ্যে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা নগদে পাবেন। চাইলে লাভ নেওয়ার জন্য একজন বৈধ প্রতিনিধিও রাখতে পারবেন।

স্বচ্ছতা

সিসিটিভি ফুটেজ, হালখাতা, রশিদসহ দোকানের সব যৌক্তিক তথ্য আপনি সব সময় দেখতে পারবেন।

ক্ষতির দায়

আমাদের কাজে স্পষ্ট অবহেলার প্রমাণ পাওয়া গেলে মিনিস্টার ক্ষতিপূরণ দেবে। তবে স্বাভাবিক ব্যবসার লোকসান, কিংবা আমাদের নিয়ন্ত্রণের বাইরের কোনো ঘটনায় (যেমন ভূমিকম্প, এলাকাভিত্তিক ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্যা, রাজনৈতিক অবরোধ বা সড়ক দুর্ঘটনা) ক্ষতি হলে তার দায় মালিক হিসেবে আপনি বহন করবেন।

আর্থিক নিরাপত্তা

নিরাপত্তার জন্য মিনিস্টার আপনাকে একটি চেক দেবে। মিনিস্টার টাকা আত্মসাৎ করলে বা ইচ্ছা করে ব্যবসায় না লাগিয়ে আটকে রাখলে সেই চেক ভাঙিয়ে টাকা তোলা যাবে। স্বাভাবিক লোকসান বা নিয়ন্ত্রণের বাইরের ঘটনায় চেক ভাঙানো হবে না। আর স্পষ্ট অবহেলায় ক্ষতি হলে ন্যায্য জরিমানা করা যাবে।

কর ও লেনদেন

আয়কর আইন ২০২৩ অনুযায়ী সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হবে। লাভের টাকা থেকে সরকার নির্ধারিত উৎসে কর (TDS) কেটে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে, আর চালানের কপি আপনাকে দেওয়া হবে।

বিরোধ নিষ্পত্তি

মতভেদ হলে আগে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে। না মিটলে দুই পক্ষই একজন করে সালিশকারক নিয়োগ করে সমাধান করতে পারবেন।

নমিনি

কোনো পক্ষের মৃত্যু হলেও চুক্তি চলতে থাকবে। উত্তরাধিকারীরা একই নিয়মে কাজ চালিয়ে যাবেন।

মেয়াদ ও বের হওয়ার সুযোগ

কোনো পক্ষ আপত্তি না জানালে চুক্তি চলতে থাকবে। বের হওয়ার পথও আগে থেকেই পরিষ্কার।

নিজে ম্যানেজমেন্ট নিতে চাইলে

যেকোনো সময় ৬ মাসের নোটিশ দিয়ে আপনি নিজেই দোকান চালানোর দায়িত্ব নিতে পারবেন। তখন মিনিস্টার সব হিসাব ও মালামাল আপনাকে বুঝিয়ে দেবে।

ফ্র্যাঞ্চাইজ মডেলে চালাতে চাইলে

চাইলে ফ্র্যাঞ্চাইজ মডেলে চুক্তি চালিয়ে নিতে পারবেন।

দোকান অন্য কাজে লাগাতে চাইলে

মিনিস্টার গ্রুপের সব মালামাল আমরা ক্রয়মূল্যে ফেরত নেব। এরপর দোকানটা আপনি নিজের মতো যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।

পুরোপুরি বেরিয়ে নগদ টাকা নিতে চাইলে

মিনিস্টার গ্রুপের সব মালামাল আমরা ক্রয়মূল্যে ফেরত নেব। দোকানের অ্যাডভান্স, মালপত্র ও আসবাব সর্বোচ্চ যে দামে বিক্রি করা সম্ভব, সেই দামে বিক্রি করে সব নগদ টাকা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এর জন্য কোনো ফি নেওয়া হবে না।

আজই যুক্ত হোন মিনিস্টারের সাথে

বিস্তারিত জানতে কল করুন অথবা ওয়েবসাইট ঘুরে দেখুন।